দৌলতপুরে য় সংসদ সদস্য বাচ্চু মোল্লাকে সংবর্ধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০৮:২৭ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৮:২৭ পিএম
দৌলতপুরে য় সংসদ সদস্য বাচ্চু মোল্লাকে সংবর্ধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুরে বিএনপি দলীয়  সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। রোববার বেলা সাড়ে দশটায় তারার গুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ  বাচ্চু মোল্লা। তিনি প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের মোবাইল ফোন বর্জন করে শিক্ষার দিকে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং কারিগরি শিক্ষা সহ খেলাধুলার প্রতি মনোযোগ দেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন শিক্ষা ছাড়া কোন উপায় নাই বর্তমান সরকার নকলের প্রতি জিরো টলারেন্স।

লেখাপড়া ছাড়া নকল করে পাশ করার কোন সুযোগ নাই। সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা অত্র বিদ্যালয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষার আরো ভালো পরিবেশ সৃষ্টি করতে শিক্ষকদের প্রতিও আহ্বান,জানান।,আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর অনার্স কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব ফারুক আহমেদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, শিক্ষক সানাউল হক সেন্টু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানে বিএনপি নেতৃবৃন্দ, গণমানব ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

আপনার জেলার সংবাদ পড়তে