বুধহাটায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চুরি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৮:৩৬ পিএম
বুধহাটায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চুরি

আশাশুনি উপজেলার বুধহাটায় জানাজা নামাজ চলাকালে বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বুধহাটা দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুলের মরহুমা মায়ের জানাজায় অংশ নিতে সেখানে যান চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। তিনি অ্যাশ রঙের হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেল (রেজিঃ নম্বর: সাতক্ষীরা হ-১৮-৫৮১৭) মসজিদ প্রাঙ্গণে লক করে জানাজা নামাজে অংশ নেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এবং একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এড. শহিদুল ইসলাম বলেন, “হাফিজুলের আম্মার জানাজায় অংশ নেওয়ার অল্প সময়ের মধ্যেই চোরচক্র আমার মোটর সাইকেলের লক ভেঙে নিয়ে পালিয়ে যায়। আমি প্রশাসনের কাছে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

আপনার জেলার সংবাদ পড়তে