বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৩১ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৩১ পিএম
বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার কলেজ গেইট চৌরাস্তায় অনুষ্ঠিত এ সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম অলিদ।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন, ইসলামী ছাত্রশিবির বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. গোলাম রাব্বি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের সেক্রেটারি আলহাজ মো. মিজানুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন আমির মাস্টার জাকির হোসেন, রহমতপুর ইউনিয়ন আমির মাওলানা হাসন আলী, কেদারপুর ইউনিয়ন আমির মাওলানা আতাহার আলী, দেহেরগতি ইউনিয়ন আমির মাওলানা ইদ্রিস, মাধবপাশা ইউনিয়ন আমির সৈয়দ আলতাফ হোসেন এবং ইসলামী ছাত্রশিবির বাবুগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি মো. ইউসুফ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

আপনার জেলার সংবাদ পড়তে