জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় মূখ্যসচিব সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে জুলাই শহীদ দিবসের তাৎপর্য নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) আমির সালমান রনি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ রব্বানী, গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, সহকারী প্রোগ্রামার আইসিটি আহসান হাবীব, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম, গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক সাইফুল আলম, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী প্রমুখ।
এছাড়া জুলাই যোদ্ধা, শহীদ জুলাই পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে সকলের প্রতি আহবান জানান।
সভাশেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে গফরগাঁওয়ের তিন জুলাই শহীদ কবির, আব্দুর নূর ও কামরুজ্জামানের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।