বরগুনার তালতলীতে ৫ আগষ্ট জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে ইউএনও মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল। অনুষ্ঠানে জুলাই নিহত আমিরের স্ত্রী আন্নি আক্তার, বাবুলের স্ত্রী রাজিয়া বেগম, জুলাই আহত আল আমিন ও জুলাই আহত বেল্লাল হোসেন তাদের করুন পরিস্থিতি তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালতলী থানার ওসি সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মোহাম্মদ ইলিয়াস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ভূপেন চন্দ্র মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহাবুবুল আলম মামুন, মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ, কড়ইবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু হাওলাদার, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আফজাল হোসেন, উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মোঃ নাসির উদ্দিন, ছাত্র নেতা আকন মোঃ মামুন, মিজানুর রহমান ওরপে টাচ্ মিজান, মোঃ আমির হোসেন ও মোঃ বশির উদ্দিন প্রমুখ।