মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে বিএনপির র‌্যালি

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ১১:০১ পিএম
মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে বিএনপির র‌্যালি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মোল্লাহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম. এ. সালাম।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা। সভা শেষে দেশ, জাতি, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে