শরণখোলায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৩:৩৪ পিএম
শরণখোলায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের শরণখোলার ৮৪ নং উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: ছত্তার হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ আগস্ট শরণখোলা প্রেসক্লাব চত্বরে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শরণখোলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন। শিক্ষক নেতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জামাল জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির শরণখোলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মুক্তা, লাঞ্চিত শিক্ষক আ: ছত্তার হাওলাদার, মোঃ জাকির হোসেন খান প্রমূখ।

শিক্ষক আ: ছত্তার হাওলাদার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পরে শিক্ষা অফিসে আসার পথে এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ আলমগীর তালুকদার তার গাড়ি গতিরোধ করে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অন্যায় ভাবে প্রভাব খাটিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ঐদিন রাতেই শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ঐ শিক্ষক। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানায়, শিক্ষক লাঞ্ছিতোর ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে