চরভদ্রাসনে কাঠের সাকু গড়ে যাতায়াত সুগোম করলেন স্পেন প্রবাসী

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৫:০৩ পিএম
চরভদ্রাসনে কাঠের সাকু গড়ে যাতায়াত সুগোম করলেন স্পেন প্রবাসী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারের পিছনে ভুবেন্বশর নদের উপর দিয়ে কাঠের সাকু গড়ে জন যাতায়াত সুগোম করেছেন স্পেন বিএনপি’র সহ-সভাপতি ও বিএনপি’র প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিক। উক্ত প্রবাসী নেতার গ্রামের বাড়ী পার্শ্ববতী উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামে। তিনি নিজ অর্থায়নে এলাকাবাসীর যাতায়াত দুর্ভোগ লাঘবের জন্যে প্রায় চার লক্ষ টাকা ব্যায় করে সাড়ে ৩শ’ মিটার লম্বাকৃতি কাঠের সেতুটি গড়েছেন। এতে আশপাশের পাঁচ গ্রামের জন যাতায়াত সুগোম হয়েছে। গত শনিবার দুপুরে উক্ত সাকুটির শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি নেতা এজিএম বাল আমিন, মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, আরমান আরী শিকদার, আঃ কাদের মাষ্টার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, সাধারন সম্পাদক আঃ ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা ও আলামিন মোল্যা প্রমূখ।

জানা যায়, উক্ত কাঠের সাকুর দু’পারের প্রায় পাঁচ গ্রামের মানুষ দীর্ঘ দিন ধরে যাতায়াত ভোগান্তির শিকার হয়ে আসছিল। একটি সাকুর অভাবে উপজেলা সদর ও মৌলভীরচর বাজারে যাতায়াত করতে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। গ্রামগুলো হলো-উপজেলা সদর ইউনিয়নের কে.এম ডাঙ্গী গ্রাম, মধু শিকদার ডাঙ্গী গ্রাম, আঃ মজিদ খার ডাঙ্গী, সুপারী বাগান গ্রাম ও টিলারচর গ্রামবাসী। উক্ত কাঠের সাকুটি চালু হওয়ার ফলে যাতায়াত দুর্ভোগ লাঘব হয়েছে বলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছেন। শনিবার দুপুরে কে.এম. ডাঙ্গী গ্রামের এক বসতি আবজাল ফকির (৪৫) বলেন, “আমরা অবহেলিত গ্রামের বসতি। সবাই আমাদের খুব ছোট চোখে দেখে। আমাদের সুখঃ দুঃখের দিকে কেউ নজর দেয় না। কিন্তু স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিক আমাদের যাতায়াতের কষ্ট ও দুর্ভোগের কথা শুনেই খালের চার লাখ টাকা খরচ করে কাঠের সাকু গড়ে দিয়েছেন। এছাড়া সে প্রতিনিয়ত নিজ অর্থায়নে এলাকার বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি”। একই দিন উক্ত স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিক মুঠোফোনে জানান, “ মানুষের দুঃখ দুর্দশা দেখে আমি নিজের বিবেককে মানাতে পারি না। তাই দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা, ক্লাব, সংগঠন, ক্রিয়াঙ্গন ও আর্তের সুচিকিৎসা সহ সমাজ সংস্কার কাজে নিজেকে জড়িয়ে রেখেছি”।

আপনার জেলার সংবাদ পড়তে