কলারোয়ায় ১৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০২:৪৫ পিএম
কলারোয়ায় ১৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬ খ্রিঃ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় কলারোয়া থানা পুলিশ এলাকায় নিয়মিত মাদকবিরোধী টহল ও বিশেষ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে কলারোয়ায় দুটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরিচয়: মোঃ রানা হোসেন (৩৯) (শারীরিক প্রতিবন্ধী), পিতা: বদরউদ্দীন, মাতা: রেহেনা বেগম, গ্রাম: ব্রজবাকসা মোল্যাপাড়া, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা। মোঃ মিনারুল ইসলাম ওরফে মিনা (২৩), পিতা: মৃত আবুল হোসেন কারিকর, মাতা: মোছাঃ ফরিদা বেগম, গ্রাম: লাঙ্গলঝাড়া কারিকরপাড়া, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা। অভিযান পরিচালনাকারী দল জানায়, কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক আরশাদ আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এবং কলারোয়া থানাধীন দক্ষিণ দিগং গ্রামস্থ জনৈক আমিনুর হুজুরের বাড়ীর সামনে ব্রজবাকসা টু কাজীরহাট গামী পাকা রাস্তার উপর হতে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার দুই এজাহারনামীয় আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ (১১/০৮/২০২৬ খ্রিঃ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কলারোয়া থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে