সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকার ২ জেলে কারাগারে

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০২:৪৬ পিএম
সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকার ২ জেলে কারাগারে

সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ কুনচিরখাল এলাকায় প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি নৌকা কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। ঐ সময় আরেক অভিযানে ১ শ মালা হরিণ ধরার ফাঁদ সহ আর একটি নৌকা জব্দ করা হয়েছে। কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান জানান, মঙ্গলবার (১১ আগষ্ট)  ভোর সাড়ে ৪ টার দিকে সন্যাশীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় । আটককৃত কাঁকড়া শিকারীরা হলেন কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২)। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে