রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:৫০ পিএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
ছবি: সংগ্রহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১১৮ জন রয়েছেন। এরপর গুলশান বিভাগে ১০৫ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি খেলনা পিস্তল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু ও একটি শার্প ব্লেড উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানে ১৭টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ ও এক লিটার বিদেশি মদ। এ সময় নগদ ২ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে