টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপলো বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। শনিবার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. আব্দুল্লাহ্ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ওয়াহেদুল্লাহ্ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, উপজেলা ওলামাদলের সভাপতি বাচ্চু সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম।