অবসর ভাতা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৩:৩২ পিএম
অবসর ভাতা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আমি আপনাদের একটি বিষয় আশ্বস্ত করতে চাই বিএনপি সরকার যতদিন সরকারে আছে ততদিন শিক্ষকদের আর অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘুরতে হবে না।

তিনি বলেন, শিক্ষকদের দুরাবস্থার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থায় সরকার এই টাকা পরিশোধ করতে যাচ্ছে। যেহেতু আপনারা শিক্ষক তাই আপনারাই পারবেন এই সমাজকে বদলে দিতে। 

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা ২০২২ খ্রিষ্টাব্দ থেকে কোনো টাকা পাননি। এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন টাকা পরিশোধের সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা যায় ফান্ডে পর্যাপ্ত অর্থ সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত ৭০ হাজর শিক্ষক-শিক্ষিকার দুরাবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থায় টাকা পরিশোধ করতে হচ্ছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই, যতদিন এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে ততদিন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরের টাকা পেতে অফিসে- অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আর কোনো ভোগান্তি আপনাদের পোহাতে হবে না। আর কোনো মধ্যস্বত্তভোগীর যন্ত্রণা এই বিষয়ে ভোগ করতে হবে না। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই যেনো পৌঁছে যায়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে