মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) :
| আপডেট: ১৭ আগস্ট, ২০২৬, ০৭:৩৫ এএম | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৭:৩৫ এএম
মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা ও পদক প্রদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ১৬ ই আগস্ট রবিবার সকাল ১০ টার সময় মধুখালী উপজেলা হল রুমে এই আয়োজন সম্পন্ন করা হয়। এউপলক্ষ্যে র‌্যালী, আলোচনা  ও উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,মধুখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সুমন সহ আরো অনেকে।  অনুষ্ঠানের সেরা মৎস্য চাষী হিসেবে, মেহেদী হাসান মুন্নু, রবিউল মল্লিক ও কামরুল কে ক্রেস্ট প্রদান করা হয়।  ১৬ই আগস্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত,দেশে মৎস্যে স্বনির্ভর করতে দেশব্যাপী মৎস্য পক্ষ উদযাপনে না না কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে