সুজানগরে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাংচুর

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৮:২৭ পিএম
সুজানগরে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাংচুর

পাবনার সুজানগরে একই রাতে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। গত শনিবার রাতে উপজেলার ভায়না ইউপি চেয়ারম্যান ও ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন এবং সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনকোলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান দয়ালের বাড়িতে হামলা চালিয়ে ওই ভাংচুর করা হয়। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিনা উস্কানিতে শনিবার রাত ৮টার পর একদল সশস্ত্র দুষ্কৃতিকারী প্রথমে উক্ত আমিন উদ্দিনের বাড়িতে এবং পরে কামরুজ্জামান দয়ালের বাড়িতে দীর্ঘ সময় ধরে হামলা চালিয়ে বাড়ির জানালা এবং সিসি ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর ও তাণ্ডব চালায়। এ সময় বাড়ির সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ গেলে দুষ্কৃতিকারীরা এলাকা ত্যাগ করে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।       

আপনার জেলার সংবাদ পড়তে