ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৩:৩৫ পিএম
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এর আগে তার প্রাইভেটকারে গুলি চালিয়ে পথ রোধ করা হয়। 

বুধবার রাত পৌনে বারোটার দিকে উপজেলার জয়নগর কিন্ডার গার্ডেনের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শরীফ কে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 পুলিশ ও স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডার গার্ডেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পাইভেটকারের সামনে থেকে গুলি চালায়। এতে প্রাইভেটকার থেমে গেলে শরিফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে