বাবা-মা‘র কর্মস্থলে কৃতি সন্তানদের সংবর্ধনা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:২১ পিএম
বাবা-মা‘র কর্মস্থলে কৃতি সন্তানদের সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে বৃহস্পতিবার দুপুরে এ সম্মাননা দেয়া হয়। প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এ সম্মাননা প্রদান করা হয়। অনুপ্রেরণাদায়ক এই উদ্যোগটি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে।

কলেজের হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে অধ্যাপক মো. জাহাঙ্গীর কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত শিক্ষার্থী হাসিন আবরার উদ্দীন ইতোবা, জান্নাতুল ফেরদৌস, প্রভাষক মো. বাবলুর রহমান, প্রভাষক সোনিয়া খাতুন, প্রভাষক মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে