স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বুধবার (১৯ আগস্ট) রাতে তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্বে থাকা ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে পদোন্নতি করা হয়।
তিনি (ইসরাত জাহান) ২০১৯ সালের ৬ আগস্ট থেকে ২০২০ সালের ২২ নভেম্বর পর্যন্ত গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন ।
সূত্রমতে, ২০২০ সালে তীব্র করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে নিরলসভাবে সেবা প্রদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান গৌরনদীবাসীর মনজয় করেছিলেন। সততার সঙ্গে দায়িত্বপালনের পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডেও তিনি যুক্ত ছিলেন। যে কারনে অল্পদিনের ব্যবধানে গৌরনদীবাসী তাকে (ইসরাত জাহান) আপন করে নিয়েছিলেন।