শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০২:৩১ পিএম
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর সূরা ফাতিহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শপথের আগে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুমার নামাজের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন ভোটারের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচনের ফল ঘোষণার পর মির্জা ফখরুলকে বিভিন্ন পর্যায় থেকে অভিনন্দন জানানো হয়। এরপর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়।

চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল প্রয়াত দুই রাষ্ট্রনায়কের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর বঙ্গভবনে শপথ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

আপনার জেলার সংবাদ পড়তে