শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উল্টোলেজি বানর আহত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৩:০৩ পিএম
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উল্টোলেজি বানর আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি উল্টোলেজি বানর  উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, একটি বানর বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা বৈদ্যুতিক শকে আহত বানরটিকে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি উল্টোলেজি বানর । উদ্ধারের পর আহত বানরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বনপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, সেখান থেকে বানরটিকে দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে বানরটির চিকিৎসা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে