দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের লিডার আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৭:১৬ পিএম
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের লিডার আটক

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে  বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া থেকে টেপেন্টার ডল ট্যাবলেট, একটি মোটর সাইকেল সহ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর রিং লিডার সন্ত্রাসী আনন্দ  মোল্লা (২৮) কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নির্দেশে এসআই মিলন  সঙ্গে ফোর্স সহ আনন্দ মোল্লা কি আটক করে। পুলিশ জানায় সন্ত্রাসী আনন্দ মোল্লার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায় আনন্দ মোল্লা মাদক ব্যবসায়ী সহ কিশোর গ্যাঙের রিং লিডার।এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে কোর্টে চালান দেয়া হয়। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অভ্যতা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে