কাপাসিয়ায় বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০১:৪৪ পিএম
কাপাসিয়ায় বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বেলতলী বাজারস্থ স্থানীয় বিএনপি কার্যালয় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। খবর পেয়ে শুক্রবার বিকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদীদের দোসর এবং যারা কথায় কথায় হুমকি ও সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারাই কাপুরুষের মতো রাতের আঁধারে বিএনপি অফিসে হামলা করে ভাংচুর করেছে। ফ্যাসিবাদীদের ফিরে আসার কোনো সুযোগ নেই, তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। এঘটনায় যারাই জড়িত থাকুক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে