কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দল।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব আশাদুল হক (আসাদ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলী,সাধারণ সম্পাদক ইসানুল হক,বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,আড়িয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা প্রমুখ।আলোচনা সভা শেষে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা“আগামী দিনে দল ও দেশের স্বার্থে বিএনপিসহ এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে গড়ে তুলার আহ্বান জানান।”র্যালি ও আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।