বাঘায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৪:৫৬ পিএম
বাঘায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় ইয়ার মোহাম্মদ চেয়ারম্যান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকালে তুলশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ১-০ গোলে তুলশীপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে তুলশীপুর একতা ক্লাব চ্যাম্পিয়ন হন। মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজ কল্যান সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম অলিভ।

উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও টুর্নামেন্টের তত্বাবধায়ক মজিবার রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবুল। জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু, বিএনপির নেতা কায়েম উদ্দীন সরকার, ওয়ার্ড বিএনপির নেতা আজিমুদ্দীন মোল্লা, বাবর আলী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে