কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ও নিকলী উপজেলায় কিছু অসাধু বালু খেকু বিভিন্ন নদী হতে দিনের পরিবর্তে রাতের বেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। বাজিতপুর উপজেলার ঘোড়াউত্রা নদীর ওপাশে সরাসরি ড্রেজার মেশিন দিয়ে শত শত স্টীল বডি নৌকা দিয়ে কিছু নামদারি নেতার নাম ভাঙ্গিয়ে ঘোড়াউত্রা নদী থেকে বালি উত্তোলন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। উপজেলা প্রশাসন গত ১৫-২০ দিন আগে নদী থেকে বালি উত্তোলনের জন্য কয়েকজনকে ৭ দিনের জেল দিলেও তারা এখনও পর্যন্ত বালি উত্তোলন করতে থামে নি। অপরদিকে নিকলী উপজেলার সোয়াইজদি নদী হতে রাতের বেলায় একদল ক্ষমতাসীন দলের কিছু অসাধু বালু খেকু অবৈধভাবে বালি উত্তোলন করলেও উপজেলা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে নদীর পাড়ের মানুষ ক্ষুব্দ হয়ে আছে বলে অভিযোগ উঠেছে। নদী তীরবর্তি এলাকায় রাতের বেলায় বালি উত্তোলন করার কারণে যেকোন মুহুর্তে নদীর পাড়ের বাড়ি গুলো নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একবার ভেবে দেখবেন বলে এলাকাবাসীর দাবি।