পুলিশের কড়া নিরাপত্তায় উত্তেজনা

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৮:২৫ পিএম
পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজে মালামাল বোঝাই-খালাস কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বিদ্যুৎ কেন্দ্রের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছে শ্রমিকরা। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রগামী সড়কে বিক্ষোভ মিছিল ও সড়কে বসে অবস্থান কর্মসূচী পালন করে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এ সময় এ সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থানের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আসা জাহাজে দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তুর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বারবার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তের আবদেন জানালেও তা না মানায় এ কর্মসূচীর আয়োজন করে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এসময় বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. শাহ জামাম ও সাংগঠনিক রবিউল আউয়াল অন্তর প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে