ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে বুধবার সকালে মাধবপুর গ্রামের অমর ভৌমিক ও তার স্ত্রী মীনাক্ষী রানী ঘাস কাটা মেশিনে ঘাস কাটতে গেলে বিদ্যুৎ স্পস্টে আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় মুকুল নামের এক ব্যক্তি জানান গরুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ সব জায়গায় ছড়িয়ে পড়ায় তারা স্বামী স্ত্রী বিদ্যুৎ স্পষ্ট দুজনে মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান মাধবপুর গ্রামে ঘাস কাটা মেশিনের সাথে বিদ্যুৎ শখে স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে ।