সিরাজদিখানে এসএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০২:২৩ পিএম
সিরাজদিখানে এসএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার ২৬ আগস্ট  বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় "ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ শিক্ষার্থী  সংবর্ধনা ২০২৬"। সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। 

অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা,  জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। উপস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক রাকিব হাসান জিসান। এসময় উপজেলার ৫১ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে