পাঁচবিবির বিভিন্ন প্রতিষ্ঠানে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :
| আপডেট: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:২৯ পিএম
পাঁচবিবির বিভিন্ন প্রতিষ্ঠানে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

আজ পাঁচবিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে যথাযোগ্য মর্যাদায়  ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। ছেলেরা পায়জামা পাঞ্জাবি  টুপি ও মেয়েরা ছেলোয়ার কামিজ ওড়না এবং হিজাব পরিধান করে সিরাতুন্নবী অনুষ্ঠানে অংশগ্রহন করে।  উপজেলার ঐতিহ্যবাহী কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.) উদযাপন করা হয় ।

সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম এবং সহকারী মাওলানা  শাহনুর রহমান। এদিকে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ পাঁচবিবি, মহব্বতপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসা, শিরট্টি সিনিয়র মাদ্রাসা, ফতেপুর মাদ্রাসাসহ পাঁচবিবি  বাইতুল আমান জামে মসজিদ সিটমানিক বাইতুস সালাহ জামে মসজিদ ও বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে