নাগেশ্বরীতে ধান ক্ষেত মিললো মানুষের খণ্ডিত পা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৩৯ পিএম
নাগেশ্বরীতে ধান ক্ষেত মিললো মানুষের খণ্ডিত পা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে হাটুর নিচের কাটা পায়ের অংশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা'টি উদ্ধার করে। খণ্ডিত পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন ব্যাগও পড়ে ছিল। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে নাগেশ্বরী থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে