শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম
শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে-নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।  বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যালয়ে ওই বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় গারো সম্প্রদায়ের হতদরিদ্র মানুষের মাঝে ১০০টি ফলজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক নিজ হাতে আদর্শ রিসোর্ট এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সালেহ আহমেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ