তালতলীতে ঈদেমিলাদুন্নবী পালিত

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০১:২৫ পিএম
তালতলীতে ঈদেমিলাদুন্নবী পালিত

বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে বুধবার উপজেলা মডেল মসজিদের হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় মোঃ শাহজালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সাফায়েত মাদানী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আফজাল হোসাইন ও উপজেলা জামায়াতের আমীর মাও. আঃ মান্নান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে