জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে চাঁদপুরসহ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। [১, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে ৬৪ জেলার কার্যক্রম দেখভালের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্বের আওতায় তিনি চাঁদপুরের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ে পরামর্শ প্রদান করবেন।