ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
শুক্রবার ভোরের দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী হঠাৎ করে মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ঝিনাইদহ যশোর মহাসড়ক দিয়ে এগিয়ে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত, সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহসভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন।মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’‘জঙ্গিবাদের আস্তানা,জ্বালিয়ে দাও,পুড়িয়ে দাও’ কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়ুব হোসেন জিন্দাবাদ এবং ‘আইতাছে রে আইতাছে,শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে আমরা মিছিল কারিদের সন্াক্ত করেছি মামলঅর প্রস্তিুতি চলছে এবয় পুলিশ তাদের গ্রেফতারে জোরালো অীভজানে নেমেছে।