ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯৬

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৫:৫৮ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯১ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ২৬৩ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ৩৬ জন, সিলেট বিভাগের ৩ জন এবং রংপুর বিভাগের ২১ জন রোগী রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে