সেনবাগ উপজেলার গোরকাটা-বটতলী বাজারে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত মার্কেট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় গোরকাটা-বটতলী বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন,নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শেখ ফরিদ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন খান (সাধন মেম্বার) সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহাজালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওহাবের সঞ্চালনায়
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সমিতির সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোরকাটা বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবনির্মিত মার্কেট ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে গোরকাটা-বটতলী বাজারের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।