রাজশাহীতের জলবায়ু নায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক দু’দিনব্যাপি তারুণ্যের উৎসবের উদ্বোধন

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩০ পিএম
রাজশাহীতের জলবায়ু নায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক দু’দিনব্যাপি তারুণ্যের উৎসবের উদ্বোধন

রাজশাহীতে ০১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় নিউ গভঃ ডিগ্রী কলেজ মিলনায়তনে জলবায়ু নায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক দু’দিনব্যাপি তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম সদস্য বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অংশ হিসেবে এই তারুণ্য উৎসবের আয়োজন করা হয়। আয়োজন সহযোগী হিসাবে ছিলো  নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী। উৎসবের প্রথমদিনে ছিলো কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

দু’দিন ব্যাপি তারুণ্য উৎসবের উদ্বোধন করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. শিখা সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, অধ্যাপক ড. মো. রাশেদ করিম, সহযোগী অধ্যাপক এ.কে.এম নুরুজ্জামান, গেটকা প্রজেক্ট ফোকাল ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমা, ডাসকো ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ অফিসার মো. আকরামুল হক, জেলা সমন্বয়কারী মদন দাস প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে জলবায়ু কার্যক্রমে যুব ও নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এ কাজে তাদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে এক প্রাণবন্ত কুইজ ও উপস্থিত বক্ততা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আগামীকাল ২ সেপ্টেম্বর অনুষ্ঠানের ২য় দিনে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল আলোচনা, যুব কার্যক্রম উপস্থাপনা, রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। 

উল্লখ্যে, ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে বিএসডিও, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএনএস অংশীদারিত্বের ভিত্তিতে রাজশাহী বিভাগের রাজশাহী ও নওগাঁ জেলা এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে