কালীগঞ্জে মাঠ সফর করলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম
কালীগঞ্জে মাঠ সফর করলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে মাঠ সফর ২০২৬ সম্পন্ন করেছে। বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ৫ দিনের ওই সফরে লেভেল-৪. ১ম সেমিস্টার এর ২৮ জন ছাত্রছাত্রী  অংশ নেয়। এ সময়ে তারা উপজেলার দুগ্ধ ও গরুর খামার, কৃষি এবং মৎস এলাকা পরিদর্শন ছাড়াও উপজেলা পরিষদের ১২ টি দপ্তরের কর্মকান্ড সম্পর্কে অভিজ্ঞতা গ্রহন করে।

সফর টিমের শিক্ষকরা জানান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সার্বিক তত্বাবধানে এ মাঠ সফর ডিজাইন করা হয়। শ্রেনি কক্ষের তাত্বিক জ্ঞানকে মাঠ পর্যায়ে প্রয়োগ এবং প্রান্তিক খামারিদের কাজের ধরন সরাসরি পর্যবেক্ষণের জন্য কৃষি ও প্রানি সম্পদে সমৃদ্ধ কালীগঞ্জ উপজেলাকে তিনি নির্বাচন করেন।

বুধবার ছিল সফরের শেষ দিনে কালীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শিক্ষর্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, লেকচারার, আনিকা আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: জিন্নু রাইন,কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি ও জামির হোসেন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। 

সফরকারী টিমের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের তাত্ত্বিক ও বাস্তব জ্ঞানের সমন্বয় ছাড়াও খামারিদের সমস্যা চিহ্নিতকরণ ও সম্প্রসারন কৌশল অর্জন। প্রান্তিক খামারিদের সঙ্গে তথ্য বিনিময়, নতুন প্রযুক্তি হস্তান্তরের পদ্ধতি জানা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। শিক্ষকরা আরো জানান,সম্প্রসারন এই মাঠ সফরে শিক্ষার্থীদের কেবল দক্ষ ভেটোরিনিয়াম ও প্রানি সম্পদ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতেই সাহায্য করবে না, বরং বাংলাদেশের প্রানিজ আমিষের চাহিদা পূরণ ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

আপনার জেলার সংবাদ পড়তে