দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৮ পিএম
দৌলতপুর সীমান্তে  ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির একটি চৌকস টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ এবং ৩,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (নয় লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা।

অপরদিকে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জামালপুর কান্দির পাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সুজন মন্ডল (২৭), পিতা- কিনার মন্ডল, গ্রাম- জামালপুর কান্দির পাড়া, পোস্ট- মহিষকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ভারতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য(বারো হাজার) টাকা।

উপরোক্ত পৃথক দুটি অভিযানে সর্বমোট(নয় লক্ষ উনিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং ১ জনকে আটক করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে