সরাইলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
সরাইলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী মোট ১৭৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুসা মিয়ার সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, অরূয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব, কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলম। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সাঁতার, হ্যান্ডবল, কাবাডী ও দাবা খেলায় একক/দলীয় পর্যায়ে মোট ১৭৬ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে