শেরপুর কৃষি ব্যাংকের ঋণের দায়ে নারী গ্রেফতার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
শেরপুর কৃষি ব্যাংকের ঋণের দায়ে নারী গ্রেফতার

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মুজিব বর্ষ উপলক্ষে সরকারের বিশেষ প্রণোদনার ঋণ পরিশোধ না করায় আদালতের নির্দেশে বুধবার মধ্যরাতে মোছাঃ হাফিজা পারভীন নামে এক নারী ঋণ গ্রহিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২০২০ সালের ২ ডিসেম্বর ওই নারী শেরপুর কৃষি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহন করে। শর্ত অনুযারি সুদ-আসলসহ সমুদয় টাকা ২০২১ সালের ২ ডিসেম্বর পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই ঋণ পরিশোধ করেননি। ঋণ গ্রহিতাকে বারবার তাগিদ দিয়ে ব্যাংক কোন ফয়সালা করতে পারেনি। তাই চলতি বছরের ৪ মে শেরপুর কৃষি ব্যাংক বাদী হয়ে মামলা করলে যথাযথ আইনি প্রক্রিয়ায় ২ সেপ্টেম্বর ওই ঋণ গ্রহিতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত (সিআর মামলা নং ৭১৭/২০২৬)।

জানা গেছে, খেলাপী ঋণ গ্রহীতা মোছাঃ হাফিজা পারভীন শহরের বাগরাসা মহল্লায় ভাড়া থাকেন। তার নিকট ব্যাংকের মোট পাওনা দেড় লক্ষ টাকা। গত ২ সেপ্টেম্বর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে