চাকরি নয়, উদ্যোক্তা হয়ে চাষিদের পাশে আমির হামজা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম
চাকরি নয়, উদ্যোক্তা হয়ে চাষিদের পাশে আমির হামজা

সরকারি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ব্যবসায় নেমেছেন কৃষিবিদ ডিপ্লোমাধারী যুবক আমির হামজা। বাগেরহাটের মোল্লাহাটের পান বাজারে তার প্রতিষ্ঠানে এক ছাদের নিচে মিলছে মৎস্য ও ভেটেরিনারি ওষুধ, মাছের খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। পাশাপাশি চাষিদের জন্য বিনামূল্যে পানির গুণগত মান পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তার প্রতিষ্ঠানের সামনে মাছ ও চিংড়িচাষিদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাছ চাষের আধুনিক পদ্ধতি, ঘেরের মাটির গুণগত মান উন্নয়ন, রোগ প্রতিরোধ ও প্রতিকার এবং লাভজনকভাবে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় চায়না হাইড ফিডের সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. মনিরুজ্জামান মানসম্মত মাছের খাবারের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। এসিআইয়ের মার্কেটিং অফিসার আকাশ রহমান ঘেরে ক্ষতিকর গ্যাস সৃষ্টি ও পানির গুণগত মান ঠিক রাখার বিষয়ে পরামর্শ দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঙধংরং ঐধঃপযবৎু-এর প্রকল্প পরিচালক তসলিম মাহমুদ। তিনি ঘেরের মাটি উন্নয়ন, মাছের রোগ প্রতিরোধ ও প্রতিকার এবং সাদা মাছের ফুলকা রোগসহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দেন। একই সঙ্গে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষের ওপর গুরুত্বারোপ করেন।

তসলিম মাহমুদ জানান, আগামী দিনে হামজার মাধ্যমে হ্যাচারি থেকে চাষিদের প্রয়োজনীয় মাছের পোনা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় চাষিরা বলেন, একই জায়গায় মৎস্য ও ভেটেরিনারি ওষুধ, মাছের খাবার এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তাদের সময় ও খরচ দুটোই কমবে।

আপনার জেলার সংবাদ পড়তে