কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার প্রধান প্রাণকেন্দ্র হরিসভার সভাপতি অধ্যাপক ইন্দ্রজিৎ দাসের নেতৃত্বে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্ম দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টার দিকে বাজিতপুর পৌর শহরের বিভিন্ন সড়ক র্যালিটি প্রদক্ষিণ শেষে হরিসভায় গিয়ে পৌছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিসভার সভাপতি অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, হিন্দু-বুদ্ব-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক কাজল সাহা, হরিসভার সাধারণ সম্পাদক চুনি লাল দাস, এমপির এপিএস ওয়াসিমুল হক, পূজা উদযাপন পরিষদের কিশোরগঞ্জ জেলার সহ সাংস্কৃতিক সম্পাদক রতন দে সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।