আগৈলঝাড়ায়

সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টা জহির উদ্দিননের মতবিনিময়

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭ পিএম
সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টা জহির  উদ্দিননের মতবিনিময়

বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল ১  আসন এমপি জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি উপজেলার সকল কর্মরত সাংবাদিককে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় আগৈলঝাড়ার উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, এলাকার মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।একই সঙ্গে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাবের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জহির উদ্দিন স্বপন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে