মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৪ পিএম
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়ার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। কনা ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার আল মামুনের মেয়ে।

স্থানীয়রা জানান, কনা সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে কনাকে উদ্ধার করেন। পরে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে