রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ২ সন্তানের জননী এক গৃহবধূ। ওই গৃহবধুর নাম লাবনী (৩০)। তিনি তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা মহল্লার লিটনের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা দেখতে পেয়ে তানোর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্ত শেষে শুক্রবার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কি কারনে লাবনী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা তা যাবে। তবে, পারিবারিক কারনে গৃহবধু লাবনী আত্নহত্যা করতে পারে বলে জানান প্রতিবেশীরা।