পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগমের স্কুটি /হোন্ডা চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত পণে বারোটার সময় সরদারপাড়া গ্রামে, (তার নিজ বাসভবন) বাড়ির আঙ্গিনা থেকে সঙ্গবদ্ধ চোরের দল, তার ব্যবহৃত ইয়াদিয়া কোম্পানির এস কালারের স্কুটি মোটর:সাইকেলটি চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও আটোয়ারী উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, চুরি যাওয়া স্কুটি মোটর সাইকেলটি দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য য, ইতিপূর্বে আটোয়ারী উপজেলা থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হলেও সংশ্লিষ্ট প্রশাসন এখনো পর্যন্ত কোন চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি ফলে, চোরদের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গেছে। এ কারণে এলাকাবাসীর মনে সার্বক্ষণিক আতংক ও হতাশা বিরাজ করছে।