হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৭ পিএম
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর প্রাণগেল হামের উপসর্গে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আপনার জেলার সংবাদ পড়তে