সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন

কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির কুড়িগ্রামের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎস ও উদ্দীপনা মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে। সভাপতি পদে শেখ রনজু সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শাহ আলম  সহ বিভিন্ন পদে ২৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।।    শুক্রবার সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে  বিকেল চারটা পর্যন্ত ।  ২৩ টি পদে বিপরীতে  মোট ৪৬   জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন। মোট ৩৫৭ জন ভোটার মধ্যে ৩২০ জন ভোটার  তাদের ভোট প্রদান করেন। ভোট গননা শেষে রাত ১১ টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হাসিবুর রহমান হাসিব  জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । রাতেই ফলাফল ঘোষণা করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে   ভোট গ্রহণ  ও ফলাফল  ঘোষণা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে