আটোয়ারীতে রাতের আঁধারে Yamaha FZ-S ঝ মোটরসাইকেল চুরি

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২১ পিএম
আটোয়ারীতে রাতের আঁধারে Yamaha FZ-S ঝ মোটরসাইকেল চুরি

নিরাপত্তাহীনতার সুযোগে আবারও চুরির ঘটনা ঘটলো আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়। 

জানা জায়  ৫ সেপ্টেম্বর শনিবার আনুমানিক রাত ৯টার সময় আটোয়ারী হাসপাতালের পার্শ্বে ফখরুল ইসলামের বাড়ীর সামনে থেকে ব্লু কালারের একটি ণধসধযধ ঋত-ঝ ১৫০পপ মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলের মালিকের বাড়ি আটোয়ারী উপজেলা সরদার  গ্রামে। তার নাম ইরফান সাদিক বাবু। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে। এদিকে গত ৩ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা  বিএনপি মহিলাদের নেত্রী 

মর্জিনা বেগমের চুরি যাওয়া স্কুটি মোটরসাইকেলটি, ৫ সেপ্টেম্বর রাতে সর্দার পাড়া মোলানী নামক পুকুর হতে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ।  এলাকার সুধীজনদের জিজ্ঞাসা, আটোয়ারী উপজেলায়  এ পর্যন্ত অনেক মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে। অদ্মাবধী সময় পর্যন্ত কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি, কোন চোরকেও শনাক্ত করতে পারেনি।  এ বিষয়ে অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, মোটরসাইকেল চোরেরা প্রায় শনাক্ত হয়ে গেছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে